নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আশরাফ শেখের (৯০) মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. মামুন জানান, আজ সকালে বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ্য হয়ে পড়লে ঢামেকে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনজার্চ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

