ঢাকাMonday , 24 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১২

Link Copied!

2মানিকগঞ্জ প্রতিনিধি : জেলার সিংগাইর উপজেলার বাঙ্গালা গ্রামে ওরসের মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ ১২ জন আহত হয়েছেন। গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১২
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেলুন বিক্রেতা কুব্বত শেখকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঙ্গালা গ্রামে জাহের বয়াতির বাড়িতে ওরস উপলক্ষে ৪ দিন মেলা চলছিল। মেলায় গ্যাস সিলিন্ডার নিয়ে কুব্বত শেখ বেলুন বিক্রি করছিল। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলে থাকা রোজিনা বেগম, তার মেয়ে জোনাকি, বিলকিস বেগম, তার ছেলে বিজয়, আরফিনসহ ১২ জন আহত হয়।
আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও সিংগাইরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।