ঢাকাMonday , 27 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের বিচার অঙ্গনে নিরাপত্তা জোরদারের নির্দেশনা

Link Copied!

HIGH+COURTনিজস্ব প্রতিবেদক : দেশে সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সারা দেশের আদালত প্রাঙ্গণ ও বিচারকদের বাস ভবনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ২৩ মার্চ হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা পাঠানো হয়েছে। সোমবার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সব আদালত অঙ্গন, এজলাস, বিচারকদের বাস ভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রধান বিচারপতি উদ্বিগ্ন। এমন প্রেক্ষাপটে সব আদালত অঙ্গন, এজলাস, বিচারকদের বাস ভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।