ঢাকাThursday , 20 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক ব্যবসা না করায় দিনমজুরকে গুলি

Link Copied!

vashantekনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাসানটেকে মাদক বিক্রির কাজে জড়িত না হওয়ায় ইসহাক আলী (২৬) নামে এক দিনমজুরকে গুলি করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ইসহাক আলী (২৬) জানান, বুধবার রাত ১১টার দিকে স্থানীয় মাদক ব্যবসায়ী সালাম, আবদুল মান্নান হাবিলসহ ৪/৫ জন তাকে ওই বাসার পাশে নিয়ে মারধরে করে। এক পর্যায়ে ডান হাতে এক রাউন্ড গুলি করে। প্রতিবেশী মোশাররফ হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি জানান, এরা এলাকায় মাদক ব্যবসা করে। তাদের সঙ্গে মাদক ব্যবসা করার জন্য চাপ দিচ্ছিল। এতে রাজি না হওয়ায় গুলি করেছে।
ইসহাক আলীর বাসা ভাসানটেক দেওয়ানপাড়ায় বাবুলে বাড়ির পাশে।