ঢাকাSaturday , 18 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ মাসেই ২৫ দল নিয়ে জোট ঘোষণা

Link Copied!

ershadরংপুর প্রতিনিধি : চলতি মাসের মধ্যে ২৫টি দল নিয়ে নতুন জোট গঠন করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। পাঁচ দিনের সফরে রংপুর এসে শুক্রবার দুপুরে নগীরর দর্শনা মোড়ের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ২৫টি দলের মধ্যে পাঁচটি নিবন্ধিত দলও আছে। এ মাসের মধ্যেই জোট ঘোষণা করা হবে।
সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত মূর্তি গ্রিক দেবীর নয় বলে দাবি করে এরশাদ বলেন, হেফাজতে ইসলাম তা অপসারণের যে দাবি তুলেছে তার সঙ্গে আমার দ্বিমত আছে।এটি গ্রিক দেবির মূর্তি নয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকারের সময় নেওয়া ব্যবসায়ীদের টাকা ফেরত দিতে সরকারের প্রতি উচ্চ আদালতের নির্দেশনা সঠিক বলেও মন্তব্য করেন এরশাদ।
এ সময় জাতীয় পার্টির রংপুর জেলা আহ্বায়ক মোফাজ্জল হোসেন ও মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে অবতরণ করে সড়কপথে পল্লী নিবাসে যান এরশাদ। শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি।