ঢাকাSunday , 8 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন

Link Copied!

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার বিএনপির দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে। এ ছাড়া যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন এএনএম সাইফুল ইসলাম। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। আগের কমিটির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন নতুন কমিটিতেও একই দায়িত্বে বহাল রয়েছেন। এর আগে গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে দলটি। ওই কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়। উত্তর বিএনপির কমিটি গঠনের এক সপ্তাহের ব্যবধানে দক্ষিণের কমিটি পুনর্গঠন করল দলটি। এর মধ্য দিয়ে রাজধানীতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে বিএনপি।