ঢাকাSunday , 8 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সংসদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবন মসজিদে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের আত্মার শান্তি এবং রাষ্ট্রের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।