ঢাকাSunday , 8 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু নিয়ন্ত্রণ ও নগর পরিচ্ছন্নতায় নতুন উদ্যোগ কেসিসির

Link Copied!

খুলনা নগরীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে একাধিক সিদ্ধান্ত নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।
রোববার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত আন্তবিভাগীয় জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভায় জানানো হয়, খুলনায় ডেঙ্গু সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে। গতকাল নগরীর হাসপাতাল ও ক্লিনিক থেকে ৪৬ জন ডেঙ্গু রোগীর তথ্য পাওয়া গেছে। সংক্রমণ আরও কমাতে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো, ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন, বৃক্ষরোপণ করা গাছের পরিচর্যায় দল গঠন এবং বেওয়ারিশ কুকুরকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রশাসক আগামী ১০ দিনের মধ্যে ড্রেনের পাড়ের মাটি উত্তোলনের কাজ শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে বিভিন্ন ওয়ার্ডে অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী ও স্প্রেম্যান নিয়োগের সিদ্ধান্ত হয়। সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।