ঢাকাFriday , 17 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭১ ইউপিতে আ.লীগের মনোনয়ন চূড়ান্ত

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় যশোর জেলা পরিষদসহ ৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় যশোর জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সাইফুজ্জামান পিকুলকে সর্বসম্মতিক্রমে মনোনয়ন দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন জেলার ৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়।