প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা। এ সময় প্রধানমন্ত্রী তাদের শুভেচ্ছো জানান ও খোঁজ খবর নেন।
রবিবার (৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
অপরদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন নতুন আহ্বায়ক ও ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিলটন এবং সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি।
রবিবার (৮ নভেম্বর) ডিএসসিসি প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে আহ্বায়ক ছিলেন রফিকুল ইসলাম মজনু। আর সদস্য সচিব পদে ছিলেন তানভীর আহমেদ রবিন। তিনি তার পদে বহাল থাকলেও আহ্বায়ক থেকে বাদ পড়েছেন রফিকুল ইসলাম মজনু।
এর আগে গত ১ নভেম্বর মহানগর উত্তরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। এতে আহ্বায়ক করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে। আর সদস্য সচিব হন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

