ঢাকাTuesday , 14 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠন দেশে নেই

Link Copied!

Shahriar_Alamনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার দুপুরে ১৪ দেশের পুলিশ প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তিন দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও জঙ্গিবাদ বিষয়ের অধ্যাপক রোহান গুণারত্নে তার বক্তব্যে দাবি করেছিলেন, গুলশানে যে হামলা চালানো হয়েছিল তা ইসলামিক স্টেস্ট (আইএস) চালিয়েছিল। সম্মেলনে এই বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ পুলিশ প্রধান, পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এর ঘোর বিরোধীতা করেন এবং তারা দাবি করেন বাংলাদেশে কোন আইএস নেই। পররাষ্ট্রমন্ত্রীও আজ বিশ্বের অন্যান্য পুলিশ প্রধান ও গোয়েন্দা সংস্থার সামনে বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে, আইএস বা অন্য কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন বাংলাদেশে নেই।
দক্ষিণ এশিয়াসহ ১৪টি দেশের পুলিশ প্রধান ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশে যেসব জঙ্গি আছে তারা ‘হোম গ্রোন’ বা দেশীয়। তবে আমাদের সতর্ক থাকতে হবে যেন আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠন স্থানীয় জঙ্গিদের প্রভাবিত না করতে পারে।
তিনি বলেন, জঙ্গি দমনে আমরা কাজ করছি। সরকার এ বিষয়ে জিরো টলারেন্সে আছে। সম্মেলনকে সফল সম্মেলন উল্লেখ করে তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ১৪টি দেশের পুলিশ প্রধান ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নানান বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মাধ্যমে বিভিন্ন দেশের পুলিশ প্রধানরা তথ্য আদান-প্রদান করেছেন।
বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোলের যৌথ আয়োজনে এ সম্মেলন শুরু হয় ১২ মার্চ। তিন দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।