ঢাকাSunday , 12 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূলের তিন নেতাকে বহিষ্কার করেছে আ. লীগ

Link Copied!

Aligনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগসংগঠনের স্বার্থ পরিপন্থী ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার তৃণমূলের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ। পাশাপাশি কেন তাদের স্থায়ী করা হবে না তা লিখিতভাবে জানাতে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। রবিবার দুপুরে দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাময়িক বহিষ্কার হওয়া এ তিন নেতা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির আহমদ ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মোহাম্মদ সোহেল।
এই তিনজনই সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন। এই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬(ক) অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপর অর্পিত ক্ষমতা অনুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সংক্রান্ত চিঠি ডাকযোগে অভিযুক্তদের নিকট প্রেরণ করা হয়েছে।