ঢাকাSaturday , 11 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা নামেই বিভাগ করতে হবে

Link Copied!

kondokar-mosarofনিজস্ব প্রতিবেদক : ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যে এসব বলেন তিনি। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটি আয়োজিত এই মানববন্ধনে যুবদলের কেন্দ্রীয় নেতা মোরতাজুল করিম বাদরু, বিএনপি নেতা মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, কুমিল্লা একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। এ জেলার সঙ্গে বহু ইতিহাস-ঐতিহ্য জড়িত। সুতরাং কুমিল্লা বাদে অন্য কোনো নামে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লার জনগণ মেনে নেবে না।
ড. মোশাররফ হোসেন বলেন, যারা কুমিল্লা বিভাগের নাম পরিবর্তন করতে চান, তারা আসলে জনগণকে বিভ্রান্ত করছেন। পাকিস্তান আমলে বৃহত্তর কুমিল্লার লোকজন শিক্ষা, সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজকের বাংলাদেশেও এখানকার লোকেরা সেসব ক্ষেত্রে অবদান রেখে চলেছে।
তিনি বলেন, যদি নাম পরিবর্তন করা হয়, মনে রাখবেন আপনারাই শেষ সরকার নন। আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে তারা ওই নাম পরিবর্তন করে কুমিল্লা নামেই বিভাগের নামকরণ করবে।
মোশাররফ হোসেন বলেন, ময়নামতি হলো কুমিল্লার বরুড়া উপজেলার একটি ইউনিয়নের নাম। তো বিভাগের নাম তো ইউনিয়নের নামে হতে পারে না। সরকার অযৌক্তিকভাবে ময়নামতি নামে বিভাগ করতে চাচ্ছে মন্তব্য ক‌রে বিএন‌পির এই নী‌তি নির্ধারক ব‌লেন, এ‌টি হ‌লে ওই এলাকার মানুষের মনে ক্ষোভের সঞ্চার হবে। সরকারকে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি।