
গত ৯ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়
নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামস্থ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামে এবং কক্সবাজারস্থ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)’র তত্ত্বাবধানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, মালয়েশিয়া, নেপাল ও হংকং-এর অনুর্ধ্ব-২৩ দলের অংশগ্রহণে ঊসবৎমরহম ঞবধসং অংরধ ঈঁঢ় ইধহমষধফবংয ২০১৭ অনুষ্ঠিত হবে।
আবাহনী লি. ঢাকা, জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৫-১৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ‘এএফসি কাপ ২০১৭’-এ এশিয়ার বিভিন্ন দেশের লিগ চ্যাম্পিয়ন ক্লাব দলের বিপক্ষে খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আবাহনী লি. ঢাকা-এর সাথে মোহনবাগান এসি (ভারত), মাজিয়া এসএন্ডআরসি (মালদ্বীপ) ও জেএসডব্লিউ ব্যাঙ্গালুরু (ভারত) মধ্যকার খেলা আগামী ১৪ মার্চ ও ৩১ মে ঢাকাস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
দেশী-বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিতব্য এই টুর্নামেন্টসমূহ সফল আয়োজনের লক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা গত ৯ মার্চ (বৃহস্পতিবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ম্যাচগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগসমূহের সহযোগিতা কামনা করা হয়।

