ঢাকাWednesday , 25 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

Link Copied!

‘নারীর হাতে আগামীর সমৃদ্ধি দক্ষ নারী আনবে মুক্তি’ এই প্রতিপাদ্যতে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি’র সার্বিক সহযোগিতায় ১৪৫ জন দুস্থ অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের আয়োজন করে ডেভেলাপমেন্ট অব মহিলা সোসাইটি।
বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪৫ জন দুস্থ অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মু: আব্দুস সালাম।
ডেভেলপমেন্ট অব মহিলা সোসাইটি, খুলনার নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ফৌজিয়া জেসমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংক পিএলসি খুলনা’র এফএভিপি এবং ম্যানেজার অপারেশন্স মোঃ জসিম উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা’র উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা, খালিশপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, আনিসুর রহমান প্রমূখ।