ঢাকাSaturday , 25 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক বিভাজকে সবজি চাষ

Link Copied!

সড়ক বিভাজকে সবজি ক্ষেতের পরিচর্যা করছেন মেহেরুন

সড়ক বিভাজকে সবজি ক্ষেতের পরিচর্যা করছেন মেহেরুন

ঢাকা থেকে রংপুর এসেছি প্রকল্পের কার্যক্রম মনিটরিং করার জন্য। এখানে উঠেছি কৃষি গবেষণাগারের অতিথিশালায়। নিত্যদিনের মত সকাল ৬টায় প্রাত:ভ্রমণে বেড়িয়ে চোখে পড়ল আজব এক কৃষিকাজের। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে মডার্ন-এর মোড় থেকে লালবাগ পর্যন্ত সড়কের মাঝে বিভাজক (ডিভাইডার)। দীর্ঘ এই বিভাজকের উপর যে প্রশস্ত ভূমি রয়েছে সেখানেই চলছে এই কৃষিকাজ। এখানে কলমি, পুঁই, ঢেঁঢ়সসহ বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়েছে।
দেখা মিললো মধ্যবয়সী এক নারীর যিনি সবজি ক্ষেতের আগাছা পরিস্কার করছেন। জানা গেল, তার নাম মেহরুন। লাজুক মেহেরুন বললেন তার সংসার ও পরিবার সম্পর্কে। তার স্বামী মো. মিঠুন আলী, ছেলে মাহাদি এবং কন্যা সাবরিনা। সংসারের প্রায় সব শাকসবজি তিনি এখান থেকেই পাচ্ছেন। জানালেন, সড়কের এই ডিভাইডারটি অনেকদিন খালি পড়ে ছিল। হঠাৎ মাথায় আসলো এখানে কিছু সবজি চাষ করি-সেই শুরু; এখন বিভিন্ন রকমের শাকসবজি মিলে সড়ক বিভাজকটি ছোটখাট একটি ক্ষেতে পরিণত হয়েছে। মেহেরুন আরো জানালেন, দিনের আলো বাড়ার সাথে সাথে রাস্তায় লোকজন এবং যানবহন চলাচল বেড়ে যায়, তাই তিনি ভোর বেলাতেই ক্ষেতে প্রয়োজনীয় পরিচর্যা সেরে ফেলেন।
মেহেরুনের ব্যতিক্রমী এই সবজি ক্ষেত দেখে মন ভরে গেলো। ধুলা ও কাদামাটির সড়ক বিভাজকটি তার ছোঁয়ায় একদিকে যেমন সবুজ হয়েছে তেমনি অন্যদিকে তিনি মনে করিয়ে দিলেন একটুকরো মাটিও অব্যবহৃত রাখা ঠিক নয়। সচেতন ও কৃষিপ্রেমী এই নারীর জন্য রইল শুভকামনা।

ড. অশোক কুমার রায়
মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার
দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প (এসসিডিপি)
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
মুঠোফোন : ০১৭২০-৫১৬৮০৪