ঢাকাFriday , 10 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গত ৮ মার্চ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় মতিঝিলস্থ যুব ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং এস.এ. ট্রেডিংয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর

যুব উন্নয়ন অধিদপ্তর, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং এস.এ. ট্রেডিংয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর

এদিন বিদেশগমনেচ্ছু যুব প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং এস.এ. ট্রেডিং। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়, পরিচালক (পরিকল্পনা) আবুল হাছান খান, পরিচালক (দারিদ্র বিমোচন ও ঋণ) এরশাদ-উর-রশীদ, বিএমইটি এবং এস.এ. ট্রেডিং-এ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআইএসএফ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষর

বিআইএসএফ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষর

একইদিন বাংলাদেশ ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ফিউচার (বিআইএসএফ) এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়, পরিচালক (দারিদ্র বিমোচন ও ঋণ) এরশাদ-উর-রশীদ এবং বিআইএসএফ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুব উন্নয়ন অধিদপ্তর এবং ইউএসএআইডি-ডিএফআইডি এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

যুব উন্নয়ন অধিদপ্তর এবং ইউএসএআইডি-ডিএফআইডি এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

এদিকে, ইউএসএআইডি-ডিএফআইডি এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্টের মধ্যে এদিন আরো একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, পরিচালক (দারিদ্র বিমোচন ও ঋণ) এরশাদ-উর-রশীদ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) মাসুদা আকন্দ এবং ইউএসএআইডি-ডিএফআইডি’র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।