ঢাকাThursday , 9 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমতা ও ন্যায়বিচারভিত্তিক উন্নয়নের দাবি জাসদের

Link Copied!

jasodবগুড়া প্রতিনিধি : গণতন্ত্র, সমতা ও ন্যায়বিচারভিত্তিক উন্নয়ন প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বগুড়া শাখা। বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ‘দাবি দিবস’ উপলক্ষে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এতে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন চৌধুরী, অধ্যাপক গোলাম মোস্তফা ঠান্ডু, জেলা জাসদ নেতা দানা তালুকদার, দিপু তালুকদার, তাপস পাল, শ্যাম সুন্দর পাল ও তাপস কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সমাজের ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠায় গণতন্ত্র চর্চার কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে উপেক্ষা করে উন্নয়নের সুফল জনগণের ঘরে পৌঁছানো সম্ভব নয়। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা ও ধনী-গরিবের বৈষম্য কমিয়ে একটি সুষম সমতাভিত্তিক বাংলাদেশ গড়ারও আহ্বান জানান তারা।