ঢাকাThursday , 9 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউপি নির্বাচন: প্রার্থীদের তালিকা চেয়েছে আ.লীগ

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগদেশের ৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে তৃণমূলের কাছে আগ্রহী প্রার্থীদের তালিকা চেয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ সম্পর্কিত এক চিঠি সংশ্লিষ্ট ৩১টি জেলার সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ এপ্রিল দেশের ৩১টি জেলার মোট ৭১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রত্যেক ইউপি থেকে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাওয়া তিন জনের নামের তালিকা আগামী ১৫ মার্চের মধ্যে পাঠানোর কথা বলা হয়েছে। তালিকা পাঠানোর আগে জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতাদের সঙ্গে পরামর্র্শ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও চিঠিতে, দলের সংশোধিত গঠনতন্ত্র অনুসারে তালিকার সঙ্গে প্রার্থী হতে চাওয়া নেতাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।