ঢাকাWednesday , 8 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দায় খালেদার

Link Copied!

hasan-mahamudনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিগত ২০১৩-১৫ সালে যত পেট্রোল বোমা, অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে, তা খালেদা জিয়ার নির্দেশে হয়েছে। অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দায় খালেদা জিয়ার। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদার নেতৃত্বে পেট্রোল বোমা মেরে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। অনেক মানুষকে আগুনে ঝলসানো হয়েছে, হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছে, বায়তুল মোকাররম মসজিদে তার নেতৃত্বে আগুন দেওয়া হয়েছে। খালেদা জিয়া দেশের মানুষের জন্য এক নম্বর হুমকি।’
তিনি আরো বলেন, ‘আজ বিশ্ব নারী দিবসে সরকারের কাছে আমার দাবি, মানুষ হত্যার দায়ে খালেদা জিয়াসহ জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনা হোক।’ এ সময় চিত্ত রঞ্জন দাস, এম এ করিম, জিন্নাত আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।