ঢাকাWednesday , 8 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনার নারী নির্যাতন চিত্র

Link Copied!

khulna-nariখুলনা প্রতিনিধি : শান্তিতে নেই খুলনার নারীরা ! গত চার মাসের নারী নির্যাতন চিত্রে সে দৃশ্যই ফুটে উঠেছে। পারভীন ইসলাম (৪৫) ও সালেহা সুলতানা (২৮)। দু’জন গৃহবধূ। তারা এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। ঘাতকের এসিডে ঝলসে গেছে দু’জনের শরীর । ১৭ ফেব্রুয়ারি খুলনা নগরের রায়ের মহল এলাকায় তাদের ওপর এসিড হামলার ঘটনা ঘটে। এসিডে সালেহার হাত, পিঠ ও মুখসহ শরীরের প্রায় ২০ শতাংশ এবং পারভীনের বুক, পেট, হাত ও পাসহ শরীরের ২২ শতাংশ ঝলসে যায়।
অপরদিকে, ২৪ ফেব্রুয়ারি নগরের একটি মাছ কোম্পানির কিশোরী শ্রমিককে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। খুলনায় নারী নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে। এক হিসাবে দেখা যায়, প্রতি মাসে গড়ে ২২জন নারী ও শিশু নির্যাতন এবং ছয়জন র্ধষণের শিকার হচ্ছেন।
খুলনা জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, খুলনা মহানগর ও জেলায় নভেম্বর মাসে পাঁচটি, ডিসেম্বর মাসে দু’টি, জানুয়ারি মাসে চারটি এবং ফেব্রুয়ারি মাসে ১০টি ধর্ষণের ঘটনা ঘটে। এছাড়া নভেম্বর মাসে ২৭, ডিসেম্বর মাসে ১৬, জানুয়ারি মাসে ২০ এবং ফেব্রুয়ারি মাসে ২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে। নারী পাচার হয়েছে একটি।
অপরদিকে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের প্রথম দু’মাসে সারা দেশে ১৬২জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণ ৮৭জন, যৌতুক সহিংসতার শিকার ৩১জন, যৌন হয়রানি ৪৩জন এবং এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ১০জন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এসএম শফিউল্লাহ বলেন, ‘গ্রাম পর্যায়ে বিচারের মাধ্যমে ছোট-খাট দাম্পত্য কলহ নিরসন হওয়ায় মামলার সংখ্যা কমেছে। পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত হওয়ায় অপরাধ কার্যক্রমের সংখ্যাও কমেছে।’
তবে ধর্ষণ মামলার ৯০ শতাংশ আসামি গ্রেফতার হয়েছে বলেও জানান তিনি।