ঢাকাSunday , 29 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Link Copied!

mk-anowerনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, সুলতান সালাউদ্দিন টুকু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, আজিজুল বারী হেলাল, খায়রুল কবীর খোকন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘ওয়ারী থানার বিশেষ ক্ষমতা আইনে মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৭ জন পলাতক থাকায় বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালত আগামী ২২ মার্চ গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।’
প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর ওয়ারী থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।
২০১৬ সালের ২৪ জুলাই এম কে আনোয়ার, শিমুল বিশ্বাসসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার অপর আসামিরা জামিনে রয়েছেন।