ঢাকাSaturday , 28 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পড়ালেখার পাশাপাশি শিশুদের সংস্কৃতিচর্চা করতে হবে

Link Copied!

nurমাদারীপুর প্রতিনিধি : ‘অনেক জেলা আছে শিল্পকলা একাডেমির মিলনায়তন ব্যবহার করছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ব্যবসায়ী সমিতিসহ অন্যান্য সংগঠন। সংস্কৃতিচর্চা সেখানে কম হচ্ছে। এ চর্চাকে আমাদের আরো বৃদ্ধি করতে হবে।’ শনিবার দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির পাঁচশত আসন বিশিষ্ট আধুনিক নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর একথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা স্কুল যায়, বাসায় আসে, টেলিভিশন দেখে, কম্পিউটার চালায়, খায়-দায়, ঘুমায়, হিন্দিতে সিরিয়াল দেখে। ঢাকা শহরের অনেক বাচ্চা আছে যারা হাস-মুরগি, গরু-ছাগল দেখেনি। বড় হলে তাদের মুরগি কোথায় পাওয়া যায় জিজ্ঞাসা করলে তারা হয়তো বলবে ফ্রিজে পাওয়া যায়। কারণ তারাতো জীবিত মুরগি দেখছে না।
তিনি বলেন, এরা বড় হয়ে দেশের জন্য কি করবে। দেশের শিল্প সংস্কৃতির সঙ্গে শিশুদের কোনো সম্পর্ক নেই। মাদারীপুরবাসীদের বলতে চাই আপনাদের ছেলে-মেয়েদের এখানে বেশি বেশি নিয়ে আসেন এবং পড়ালেখার পাশাপাশি সংস্কৃতির চর্চা শেখান। শুধু বই পড়ে বড় মানুষ হওয়া যায় না, পাশাপাশি দেশের শিল্প সংস্কৃতিকেও জানতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।