
যুব উন্নয়ন অধিদপ্তর এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক সোস্যাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ (সিএসএসডিআর)-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে (সিএসএসডিআর)-এর চেয়ারম্যান ও সিইও ড. মো. আজিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক সোস্যাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ (সিএসএসডিআর)-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সিএসএসডিআর)-এর চেয়ারম্যান ও সিইও সাবেক সচিব ড. মো. আজিজুর রহমান।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর গবেষক ড. নাজনীন আহমেদ। নোট পেপার উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের উপ-সচিব মো. শাহিন।

