ঢাকাWednesday , 19 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্মেলনে দল পরিচালনায় দক্ষ নেতৃত্ব আসবে

Link Copied!

Ashrafনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ২০তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগকে পরিচালনার জন্য একটি দক্ষ নেতৃত্ব আসবে। বুধবার দুপরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, অতীতের মতো এবারও একটি উৎসবমুখর পরিবেশে সম্মেলন হবে। আওয়ামী লীগ যখন যে সিদ্ধান্ত নেয়, তা বাস্তবে পরিণত করে। দেশ পরিচালনায় আমাদের যে অঙ্গীকার, তা এই সম্মেলনের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে।
তিনি আরো বলেন, আমার জানা ছিল না যে এত বিশাল পরিসরে এই আয়োজন হচ্ছে। আমার মনে হয়, আমাদের সভাপতি শেখ হাসিনা এই বিরাট কর্মযজ্ঞ দেখলে বিস্মিত হবেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবু উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, তথ্য ওগবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুইয়া ডাবলু, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।
সৈয়দ আশরাফের পরেই সম্মেলনস্থল পরিদর্শন করে খাদ্য উপকমিটি। এ সময় কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও উপ-কমিটির সদস্য সচিব কামরুল ইসলামের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও শাহে আলম মুরাদ।