ঢাকাTuesday , 18 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা-তারেকের বিরুদ্ধে সাক্ষ্য ১০ জানুয়ারি

Link Copied!

khaleda-tareqনিজস্ব প্রতিবেদক : ড্যান্ডি ডাইং কোম্পানির ঋণখেলাপির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ১০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন।
আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন করেন। মামলার বাদী নজরুল ইসলাম তার জবানবন্দি শেষ করলেও জেরা বাকী রয়েছে।
মামলাটিতে গত ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তারেক রহমানসহ ১৬ আসামির বিরুদ্ধে ইস্যু গঠন করেন একই আদালত।
ড্যান্ডি ডাইং কোম্পানির ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের ওই মামলায় এর আগে মামলার আসামি কোকো মারা যান। এরপর ২০১৫ সালের ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া ও কোকোর স্ত্রী-সন্তানদের আসামি হিসেবে পক্ষভুক্ত করেন।
২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।