নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মরহুম আবদুল আজিজ শহীদ জিয়ার আদর্শ ও নীতি বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন।`
তিনি বলেন, `শৈলকুপা উপজেলা যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আজিজ যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা এলাকার নেতাকর্মীরা কোনদিন ভুলবে না। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।`
মেয়র আবদুল আজিজ (৫০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ১৬ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন (ইন্নালিল-াহে—-রাজেউন)।
বিএনপি মহাসচিব মরহুম আবদুল আজিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

