ঢাকাSunday , 18 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণের পর সাংসদ আমানুর কারাগারে

Link Copied!

Arestটাঙ্গাইল প্রতিনিধি : আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার পলাতক আসামি সাংসদ আমানুর রহমান খান রানার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার সকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক আবুল মনসুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
রোববার সকালে আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগেই টাঙ্গাইল-৩ আসনের এই সাংসদ আদালতে হাজির হন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল শহরের বাসার সামনে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুককে গুলি চালিয়ে হত্যা করা হয়। হত্যার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।
পরে নাহার সংবাদ সম্মেলনে দাবি করেন, টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের চার ভাই রানা, মুক্তি, কাঁকন ও বাপ্পা এই হত্যাকাণ্ডে জড়িত। ফারুক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হতে চেয়েছিলেন। সে জন্যই তাকে হত্যা করা হয়েছিল বলে তার পরিবারের অভিযোগ।
ফারুক হত্যাকাণ্ডে গ্রেপ্তার খান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রানাদের চার ভাইকে জড়িয়ে বক্তব্য দেন।