ঢাকাSaturday , 17 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন নিয়ে জনগণ ভাবছে না : হানিফ

Link Copied!

Hanifকুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে জনগণ ভাবছে না। শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, নির্বাচনের সময় যখন আসবে তখন আলোচনা হবে। নির্বাচন নিয়ে দুই-তিন বছর আগে আলোচনার কোনো সুযোগ নেই।
এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিসহ ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।