ঢাকাSaturday , 17 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন জেলায় জঙ্গিবিরোধী সমাবেশ করবে ১৪ দল

Link Copied!

14 Dalনিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উত্তরবঙ্গের তিন জেলা গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁয় জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণজাগরণ ও প্রতিরোধ সৃষ্টির লক্ষ্যে সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর এ তিন জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় গণজাগরণ ও প্রতিরোধ সৃষ্টির উদ্দেশ্যে কেন্দ্রীয় ১৪ দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর গাইবান্ধা, ২৪ সেপ্টেম্বর জয়পুরহাট ও ২৫ সেপ্টেম্বর নওগাঁয় এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে কেন্দ্রীয় ১৪ দল ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।