নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্ধারিত ৪৮ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ করে নিয়েছে। এ কাজের কৃতিত্ব নগরবাসীকে দিয়েছে দক্ষিণ সিটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনই দাবি করা হয়েছে দক্ষিণ সিটি করপোরেশন পক্ষ থেকে। বেলা ১১টার পর নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
সম্মেলনে বলা হয়, এবার ঈদের দিন অর্থাৎ মঙ্গলবার বেলা ২টা থেকে বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত বর্জ্য অপসারণের নির্ধারিত সময় ছিল। এ সময়ের আগেই বর্জ্য অপসারণ করেছে দক্ষিণ সিটি করপোরেশন। এই ৪৮ ঘণ্টায় ১৯ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে কোথাও বর্জ্য থাকার খবর পাওয়ার গেলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

