ঢাকাThursday , 15 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘এবারের ঈদ নির্বিঘ্নে কেটেছে’

Link Copied!

Kamal1নিজস্ব প্রতিবেদক : আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্কতা ও জনগণের সহযোগিতায় এবার ঈদ নির্বিঘ্নে কেটেছে বলে জানিয়েছেন চার মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন ও নুরুল ইসলাম নাহিদ। দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ অচিরেই নির্মূল হবে বলেও জানিয়েছেন তারা।
ঈদের পর প্রথম কর্মদিবস বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্ব স্ব মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তারা এ কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রীরা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এবারের ঈদে সিকিউরিটি থ্রেট (নিরাপত্তা হুমকি) নেই। সিকিউরিটি অ্যালার্টও ছিল না। আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। এবারের ঈদ নির্বিঘ্নে কেটেছে জানিয়ে এজন্য সহযোগিতা করায় জনগণকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদমুক্ত হবে। তিনি বলেন, গতবার ঈদের অল্প ক’দিন আগে গুলশানের হলি আর্টিজান বেকারির ঘটনা ঘটেছিল এবং ঈদের দিন শোলাকিয়ার ঈদ জামাতের ঘটনা ঘটেছিল। এবার ঈদের ক’দিন আগে টঙ্গীর টাম্পাকো কারখানার অগ্নিকাণ্ড ছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা নেই। সেদিন আর বেশি দূরে নয় যেদিন এদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এবার ঈদে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা কম ছিল। শেষ পর্যন্ত কোনো ঘটনা ঘটেওনি। মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে। পর্যটন স্পটগুলোতেও লোকজনের ব্যাপক ভীড় দেখা যাচ্ছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে আগামী ১৬ সেপ্টেম্বর ও ২০ সেপ্টেম্বর রাজশাহী ও কুমিল্লায় স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন হবে। পর্যায়ক্রমে তা সারাদেশেই করা হবে।