ঢাকাMonday , 4 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে ক্ষমতা পাবে না বুঝেই টার্গেট কিলিং

Link Copied!

Mosarrof hossenফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না বুঝেই টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটানো হচ্ছে। কিন্তু এভাবে ক্ষমতায় যাওয়া যাবে না।’
সোমবার ফরিদপুরের কানাইপুর ও কৈজুরি ইউনিয়নের হতদরিদ্র ছয় হাজার পরিবারের মধ্যে চাল ও শাড়ি বিতরণকালে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নিরীহ এতগুলো লোককে হত্যা করা হল। এর উদ্দেশ্য সরকার পতন ও তৃতীয় শক্তিকে আমন্ত্রণ জানানো। কিন্তু এ চেষ্টা কখনোই সফল হবে না।
কানাইপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেনের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।