ঢাকাSunday , 3 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে ঘরমুখো মানুষের ভোগান্তি

Link Copied!

Roadনিজস্ব প্রতিবেদক : থেমে থেমে বৃষ্টির কারণে ঘরমুখো মানুষের ভোগান্তি এখন চরমে। ভোরের বৃষ্টিতে রাস্তার খানাখন্দে পানি জমেছে। বেলা গড়াতেই আবার বৃষ্টি।
সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় দফায় বৃষ্টির ফলে যানবাহন চলছে খুব ধীর গতিতে। রাজধানীর সড়ক থেকে শুরু করে বিভিন্ন মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। সব মিলে ঘরমুখো মানুষের দুর্ভোগ ব্যাপক আকার ধারণ করেছে।
রোববার (৩ জুলাই) রাজধানীর সায়েদাবাদ বাসটার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সায়েদাবাদ এলাকা পরিদর্শন করে ঘরমুখো মানুষের দুর্ভোগ প্রত্যক্ষ করেন। বৃষ্টির কারণে মন্ত্রীও ঠিকমত পরিদর্শন করতে পারেননি।
তবে সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘রাস্তার কারণে ঘরমুখো মানুষের দুর্ভোগের এখনও কোনো খবর আপরা পাইনি।’
গুলশানে জঙ্গি হামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ওই রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ৬ জাপানি নাগরিক বাংলাদেশ সরকারের মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।’
মন্ত্রী আরও  বলেন, ‘নিহত ছয় জাপানি নাগরিক বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করতেন। তবে এ ঘটনায় মেট্রোরেল প্রকল্পে কোনো প্রভাব পড়বে না।’
‘গুলশানের এ হামলা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের একটা অংশ। এটা জাপান সরকারও জানে। আজ রোববার (৩ জুলাই) জাইকার প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছেন।’ তাদের সঙ্গে আলোচনা করবে সরকার বলে জানান সেতুমন্ত্রী।
এদিকে যাত্রাবাড়ী কাঁচপুরে সড়কে ৮ লেনের  কাজ এবং খানাখন্দ রাস্তার কারণে সব ধরনের যানবাহন ধীর গতিতে চলায় যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন হাজার হাজার ঘরমুখো মানুষ দুর্ভোগ পড়ে। অপর দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘ সারির খবর পাওয়া গেছে।