ঢাকাSaturday , 2 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদ আড্ডায় শাকিব-শ্রাবন্তী

Link Copied!

sakibবিনোদন ডেস্ক : বাংলাদেশের সুপারস্টার অভিনেতা শাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে প্রথমবার অভিনয় করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সেই সুবাধে ছবির প্রমোশনের জন্য ঢাকায় এসেছিলেন কলকাতার এই নায়িকা। গণমাধ্যমকর্মীদের সাথে ছবিটির প্রচারণায় অংশ নেয়া ছাড়াও বেশকিছু টিভি অনুষ্ঠানেও শাকিবের সঙ্গে অংশ নেন শ্রাবন্তী। তারমধ্যে আরটিভি’র ঈদ আড্ডায় একসঙ্গে দেখা যাবে তাদের।
‘একান্ত আলাপ’ নামে আরটিভিতে একটি ঈদ আড্ডায় দেখা মিলবে ‘শিকারি’র শাকিব-শ্রবান্তীকে। শাহ আমীর খসরুর প্রযোজনা ও মাহবুবা ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে দুই তারকা আড্ডা দিয়েছেন অভিনয়, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের অনেক বিষয় নিয়ে। সেখানে দুজনের প্রথম পরিচয়ের কথাও উঠে আসবে। ঈদ অনুষ্ঠানের আয়োজনের যে কোনো একদিন দেখা যাবে অনুষ্ঠানটি।