স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকের আগে হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন জ্যামাইকান দৌড়বিদ উসাইন বোল্ট। তবুও অলিম্পিকে দৌড়ানোর ব্যাপারে আশাবাদী ছয়বার স্বর্ণ জয়ী এই তারকা।
জ্যামাইকার বাছাই প্রকিয়া অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা থেকে রেহাই দেয়ায় ২৯ বছর বয়সী বোল্ট আশা করছেন তিনি ১০০ মিটারে ও ২০০ মিটার প্রতিযোগিতায় আবারও স্বর্ণ জিততে পারবেন। বোল্ট দ্রুতই চিকিৎসা নিবেন এবং আগামী ২২ জুলাই লন্ডন বর্ষপূর্তি গেমসে ফিরতে চাচ্ছেন।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার অনুপস্থিতিতে ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন ২০১২ সালে লন্ডনে রৌপ্য পদক বিজয়ী ইয়োহান ব্লেক। ৯.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন তিনি।
এদিকে ৪০০ মিটারে স্বর্ণ বিজয়ী রিচার্ডস রস রিও অলিম্পিকে না খেলার কথা জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালসে নিজেকে প্রত্যাহার করে নেন।

