ঢাকাSaturday , 2 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিএসএলে খেলবেন ম্যাককালাম

Link Copied!

maculumস্পোর্টস ডেস্ক : চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলোয়াড়দের বাছাই। ওই সময় অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আগামী বছরের ফেব্রুয়ারিতে পর্দা উঠবে পিএসএলের দ্বিতীয় আসরের। আসন্ন এই টুর্নামেন্টে খেলার সম্মতি জানিয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ান মরগান ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
পিএসএলের সভাপতি নাজাম শেঠি জানিয়েছেন, পিএসএলে আরো জমজমাট লড়াই উপহার দেয়ার জন্য বিশ্বের নামিদামি ক্রিকেটারদের আসরটিতে টানবেন তারা। মিডিয়াকে তিনি বলেন, ‘ব্রেন্ডন ম্যাককালাম ও ইয়ান মরগান আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত তারকা। তারা ক্রিকেটের বড় সম্পদও বটে। তাদের নেতৃত্বের অভিজ্ঞতা পিএসএলকে আরো ফুটিয়ে তুলবে।’
নাজাম শেঠি আরো বলেন, ‘আপাতত এই দুটি নাম প্রকাশ করা হলো। কিছু দিনের মধ্য টপ লেভেলের আরো ডজন খানেক খেলোয়াদের তালিকা দেয়া হবে।’
এবারের আসরে খেলতে যাওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসএল। সূত্র জানিয়েছে, গত আসরের চেয়ে ৯ শতাংশ বেশি পারিশ্রমিক পাবেন খেলোয়াড়রা।