ঢাকাFriday , 1 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রাশিয়া বিশ্বকাপে খেলবে মেসি’

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : ২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ ব্যবধানে পরাস্ত হয়েছিল আর্জেন্টিনা। ওটাই ছিল বড় কোনো আসরের ফাইনালে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির প্রথম হতাশা। এরপর ২০১৪ সালে ফিফা বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে পরাজয়।
২০১৫ সালে কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে চিলির কাছে টাইব্রেকারে হার। বছর ঘুরতে একই ফল। ২০১৬ সালে টাইব্রেকারে সেই চিলির কাছে ধরাশায়ী হয়ে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। চারটা মেজর ফাইনালে এমন ফলে ভীষণ হতাশ দলীয় অধিনায়ক লিওনেল মেসি।
কতটা কষ্ট পেলে মেসি এ কথা বলতে বাধ্য হন যে ‘আর্জেন্টিনার হয়ে ট্রফি আমার কপালে নেই!’ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত কোপা আমেরিকা ফাইনাল শেষে জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দেন মেসি। তবে আর্জেন্টাইন ফুটবলার এই সিদ্ধান্ত পাল্টাবেন বলে মনে করছেন ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য মারিও কেম্পেস। তিনি মনে করেন ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে খেলবেন মেসি।
কাদেনা কোপে রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে মারিও কেম্পেস বলেন, ‘আমরা চারটি ফাইনালে খেলেছি। আপনি এগুলোকে খারাপ বলতে পারবেন না। আমি আশা করি, রাশিয়া বিশ্বকাপে এই দলের অনেক খেলোয়াড়ই থাকবে। একটি সাফল্য নিয়ে অবসরে যাওয়া তাদের প্রাপ্য। মেসি জাতীয় দলে ফিরবে। এটা কেবল হতাশার বহিঃপ্রকাশ ছিল। সে ফিরবে এবং রাশিয়া বিশ্বকাপে খেলবে।’