বিনোদন ডেস্ক : রাজনৈতিক পরিচয়ে তিনি সংসদ সদস্য হলেও গানকে একটুও দূরে ঠেলে দেননি। সুযোগ পেলেই ছুটছেন রেকর্ডিং স্টুডিওতে। ঈদ উপলক্ষ্যে বেশকিছু অ্যালবামের গানে পাওয়া যাবে ফোক সম্রাজ্ঞী মমতাজকে। লোকগান হলেও এসব গানের কম্পোজিশনে মমতাজ প্রাধান্য দিচ্ছেন নবীন কম্পোজরদেরকেই।
বুধবার অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে নতুন দুটি লোক গানে কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। এর মধ্যে ‘প্রানের প্রানে’ শিরোনামে একটি গান লিখেছেন ও টিউন করেছেন সাধক মনমোহন দত্ত। গানটি কম্পোজ করেছেন অদিত। লোকাল বাস’ শিরোনামে আরেকটি গান লিখেছেন গোলাম রব্বানী। গানটির টিউন করেছেন লুৎফর হাসান ও প্রীতম হাসান। কম্প্রোজ করেছেন প্রীতম হাসান।
এছাড়া সোমবার মমতাজের কণ্ঠে রেকর্ডিং হয়েছে আরও তিনটি গান। সমীর ফিচারিং ‘শুন্য বাড়ি’ অ্যালবামে মমতাজ গেয়েছেন দু’টি একক ও একটু ডুয়েট গান। ডুয়েট গানে তার সহ শিল্পী ছিলেন ফজলুর রহমান বাবু। অ্যালবামে গানগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, দেলোয়ার আরজুদা শরফ, সোমেশ্বর অলি, প্লাবন কোরেশী ও লুৎফর হাসান। সুর করেছেন প্লাবন কোরেশী, লুৎফর হাসান, ফিরোজ কবির ডলার ও সমীর।

