ঢাকাFriday , 1 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিক নন তবুও দীপিকার জীবনে গুরুত্বপূর্ণ রনবীর

Link Copied!

dipika-ronbirsingবিনোদন ডেস্ক : একসঙ্গে প্রথম সিনেমা করার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে সিনে-পর্দার দুই পার্টনার দীপিকা পাডুকোন ও রনবীর সিং প্রেম করছেন চুটিয়ে। বহুবার প্রেমের খবর নিয়ে খবরেও এসেছেন তারা। কিন্তু কখনোই গণমাধ্যমে এ বিষয়ে টুঁ শব্দটিও করেননি তাদের কেউ। সদ্য ভারতী শীর্ষস্থানীয় দৈনিকে প্রকাশিত এক সাক্ষাৎকারে রনবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন দীপিকা!
বিখ্যাত নির্মাতা সঞ্জয়লীলা বানসালির সিনেমা ‘রামলীলা’র মাধ্যমে পর্দায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন বলিউডের এই মুহূর্তে দুই সুপারস্টার রনবীর সিং ও দীপিকা পাডুকোন। এই ছবির পর সিনে-পর্দার বাইরেও তুমুল বন্ধুত্ব গড়ে উঠে তাদের মধ্যে। বন্ধুত্ব নাকি এক সময় প্রেমে রূপ নেয়। কারণ একজনকে ছাড়া অন্যজন নাকি প্রায় অচল। অন্তত এমন গুঞ্জনই ছড়িয়ে গিয়েছিল মিডিয়ায়। অথচ বরাবরই তাদের সম্পর্কের ঘোর নিয়ে চুপ করে ছিলেন দীপিকা ও রনবীর। কিন্তু এবার তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন দীপিকা!
জানালেন, কোনো ধরনের গুঞ্জনের জবাব দিতে তিনি রাজি নন। মিডিয়া বহুকাল থেকেই তাদের প্রেমের খবর প্রকাশ করে আসছে। কিন্তু এই বিষয়ে তিনি কখনো টুঁ শব্দটিও করেননি। এমনকি সদ্য খবরে কাগজে যে প্রকাশ হচ্ছে রনবীর সিংয়ের সঙ্গে তার ব্রেকাপ হয়ে গিয়েছে সে বিষয়েও দৈনিকে কথা বলেন দীপিকা। তবে পরিষ্কার করে কিছুই বলেননি তিনি। আসলে মিডিয়ায় এই ঘোর নাকি দীপকারও পছন্দ!
তাইতো ব্রেকাপ নিয়ে কথা উঠতেই দীপিকা বললেন, প্রেম, সম্পর্ক নিয়ে কিছু বলছি না। তবে রনবীর আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশজুড়ে আছে।
প্রসঙ্গত, দীপিকা-রনবীর কাপুর অভিনীত প্রত্যেকটি সিনেমা বক্স অফিসে দুর্দান্ত ব্যবসাসফলতা দেখানো ছাড়াও সিনে আলোচকদের প্রশংসা কুড়িয়েছে। গেল বছরে এই জুটির অভিনীত ছবি ‘বাজিরাও মস্তানি’ ভারতের ইতিহাসে অন্যতম এক প্রাপ্তিযোগ করেছে। এছাড়া সদ্য হলিউডের সিনেমা ‘ট্রিপল এক্স: দ্য কেজ অব জেন্ডার’ -এর শুটিং শেষ করে ভারতে এসেছেন তিনি। যে ছবিতে তার বিপরীতে দেখা যাবে ফিউরিয়াস খ্যাত তারকা অভিনেতা ভিন ডিজেলকে।