ঢাকাFriday , 1 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলিউডের ছবিতে ‘পরবাসিনী’র নায়িকা রিথ

Link Copied!

rithবিনোদন ডেস্ক : আন্তর্জাতিক অঙ্গনে বেশকিছু সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী রিথ মজুমদার। বিভিন্ন ফ্যাশন আর ফিল্ম ফেস্টিভালে তার উপস্থিতি দেখা গেছে। বাংলাদেশের নির্মাতা স্বপন আহমেদের প্রথম বাংলাদেশি বৈজ্ঞানিক কল্প-কাহিনী নির্ভর ছবি ‘পরবাসিনী’তেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার পূর্ব পুরুষের বাড়িও আবার বাংলাদেশে! এবার মোটামুটি ঢোল পিটিয়েই বলিউডের পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিষেক হচ্ছে তার।গত ২৪ জুন বলিউডে মুক্তি পেয়েছে ‘পরবাসিনী’র নায়িকা রিথ মজুমদার অভিনীত সিনেমা ‘অ্যা স্ক্যান্ডাল’।
সিনেমাটি নিয়ে রিথ বলেন, সিনেমার প্রমোতে আমাকে যেমনটি দেখানো হয়েছে তাতে পুরোপুরি আমার ক্যারেক্টারটাই আসেনি। যখন আপনারা এই সিনেমাটি দেখবেন তখন বুঝতে পারবেন আসলে আমার চরিত্রটি এই সিনেমায় একমাত্রিক নয়।
‘অ্যা স্ক্যান্ডাল’ ছবির পর আর কোনো সিনেমা হাতে আছে কিনা জানতে চাইলে বাংলাদেশ বংশদ্ভুত বলিউডের এই অভিনেত্রী টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘অ্যা স্ক্যান্ডাল’-এর পর আমি উইলিয়াম শেকসপিয়রের ‘ওথেলো’র উপর ভিত্তি করে নির্মিতব্য একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। তবে সেটা বলিউডের ছবি নয়, ছবিটি নির্মাণ করবেন ভারতের দক্ষিণী ছবির একজন জনপ্রিয় নির্মাতা। এরপর আরেকটি সাই-ফাই ছবিতে অভিনয় করার কথা। তারপর পরই বলিউডের আরো একটি সিনেমায় অভিনয় করবো। শিগগিরই সে বিষয়ে ঘোষণাও দেয়া হবে!