ঢাকাSunday , 22 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীর ক্ষমতায়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে

Link Copied!

meher-afroj-chumki
গাজীপুর প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর ক্ষমতায়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। রোববার (২২ মে) সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে নারী উন্নয়ন ফোরাম এর আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মেধা পুরুষের চাইতে নারীর কম নয়। সুযোগ পেলে নারীরা পুরুষের চেয়ে বেশি দক্ষতা দেখাবে। জাতীয় সংসদের আইন প্রণয়নে কেবল পুরুষ নয়, নারীরাও বিশেষ অবদান রাখছেন।
তিনি বলেন, নারীর অবদানের জন্যই বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার দিয়েছেন কিন্তু তা আমারা আজও বাস্তবায়ন করতে পারিনি। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সাল থেকে নারীর ক্ষমতায়ন শুরু হয়।
গাজীপুর জেলা প্রশাসক এস. এম আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহসান, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জামিল আহমেদসহ প্রমুখ।