ঢাকাWednesday , 11 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীয়ায় গ্যাসের ওজনে কারচুপি,  ভ্রাম্যমান আদালতের জরিমানা

Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং সিলিন্ডারে গ্যাসের ওজন কম দেওয়ার অপরাধে রিদওয়ান এন্টারপ্রাইজকে ৩০ হাজার  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) উপজেলার বাদিহাটি নওশের বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে রিদওয়ান এন্টারপ্রাইজে সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ২ হাজার ৬০ টাকার পরিবর্তে ২ হাজার ২৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়। অর্থাৎ প্রতি সিলিন্ডারে নির্ধারিত মূল্যের চেয়ে ১৯০ টাকা বেশি নেওয়া হচ্ছিল। এ ছাড়া সিলিন্ডারে গ্যাসের ওজন যাচাই করে প্রায় ৪০০ গ্রাম কম পাওয়া যায়।
এ ধরনের অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ বলেন, ভোক্তাদের স্বার্থ ও অধিকার রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দাম আদায়, পণ্যের ওজনে কম দেওয়া কিংবা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিত্যপ্রয়োজনীয় জ্বালানি গ্যাসের বাজারে এ ধরনের তদারকি ভোক্তাদের স্বস্তি দেবে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের অনিয়ম ও অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা কমাতে প্রশাসনের নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।