জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে সনাতন সম্প্রদায়ের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর রায়েরমহল মন্দিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।
১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলী তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্ত।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, অশোক সেন, সবুজ বৈরাগী, সাকিরুল্লাহ তুহিন, আইনুল আবেদিন মারুফ, আমিনুল ইসলাম বাবু, সোহেল, আক্কাস আলী, মিসেস মনি, কাজলী বেগম, রুনা বেগম, ফিরোজা, প্রতিমা রানী, মধুমালা পাল, সুলতা রানী, শেখ জাহিদ, কাজী সালমান মেহেদী, জুবায়ের আল মারসি, রাহাত খান, ডালিম, সালমান সাকিব রুবেল, শেখ গোলাম রাব্বি, কাজল, বিকাশ, বিপ্লব, বাপ্পি, চয়ন, সিয়াম প্রমূখ।

