ঢাকাWednesday , 11 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ মিছিল

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী অপতৎপরতা ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পোগলদিঘা ইউনিয়ন কৃষকদল। ​বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পোগলদিঘা ইউনিয়ন পরিষদ ও বয়ড়া ব্রিজ পাড় প্রদক্ষিণ করে রূপালী ব্যাংকের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

​পোগলদিঘা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির।

​এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিপ্লব, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান সোহাগ, কৃষকদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এসকে আহসান হাবীব শামীম, উজ্জল আহমেদ, মুখলেছুর রহমান, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আলহাজ।

​এছাড়াও ওয়ার্ড কৃষকদলের সভাপতি আজাহার আলী, রুবেল মিয়া, রাশেদুল ইসলাম রতন, এবং সাধারণ সম্পাদক লিটন মিয়া, আশরাফ আলী, ওয়াজেদ মিয়া, আরিফ হোসেন, সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।