লাইফস্টাইল ডেস্ক : গর্ভাবস্থায় মায়ের যদি যথেষ্ট পরিমাণ থাইরয়েড হরমোন তৈরি না হয় তবে গর্ভস্থ ঐ শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। আমেরিকার হোস্টন মেথডিস্ট নিউরোলজিক্যাল ইনস্টিটিউট এর এক গবেষণায় অটিস্টিকের পেছনে মূল কারণ হিসেবে এই কারণকে দায়ি করা হয়েছে।
গবেষণায় বিভিন্ন উপসর্গ নিয়ে ৪ হাজার মা এবং তাদের সন্তানের উপর জরিপ চালানো হয়। গবেষণায় দেখা যায়, একটি শিশু জন্মের পর কেন অটিস্টিক হয়? তারা এর মূল কারণ হিসেবে আবিষ্কার করেন শিশু মায়ের গর্ভে থাকা অবস্থায় যদি যথেষ্ট পরিমাণ থাইরয়েড হরমোন তৈরি না হয় তবে ঐসব শিশু অটিস্টিক হওয়ার আশঙ্কা অনেক বেশি। কারণ, মায়ের গর্ভে শিশু বৃদ্ধির সময় তার মস্তিষ্ক গঠনের মূল পর্যায়ে ভ্রূণ উন্নয়ন ত্রুটির কারণে একটি শিশু অটিজমে আক্রান্ত হতে পারে। এই ধরণের আরেক গবেষণায়ও এর প্রমাণ মেলে।
গবেষকরা বলেন, এতদিন সবাই বংশগত কারণেই একটি শিশু অটিজমে আক্রান্ত হয় বলে ধারণা করতেন। কিন্তু এই গবেষণায় দেখা যাচ্ছে আসল ঘটনা তা নয়। অটিজম একটি গর্ভকালীন ত্রুটি এবং এটি সচেতনতার মাধ্যমে দূর করা সম্ভব!
গবেষণায় আরও দেখা গেছে অটিজম আক্রান্ত শিশু জন্মানোর আশঙ্কা আরও বেশি বেড়ে যায় থায়রক্সিন উৎপাদন কম হলে। সুতরাং মায়ের গর্ভে থাইরয়েড হরমোন সঠিক উৎপাদন নিশ্চিত করতে পারলে অটিজমে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেকটাই লাঘব করা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

