ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হায়া ফ্যাশনের যাত্রা শুরু

Link Copied!

Haiyaলাইফস্টাইল ডেস্ক : ঈদ যত ঘনিয়ে আসছে, ঈদ বাজারও তত জমে উঠছে। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে নিত্যনতুন ডিজাইনের বাহারি সব পোশাক এবং অন্য সব সামগ্রী নিয়ে যাত্রা করল নতুন অভিজাত ফ্যাশন হাউজ ‘হায়া ফ্যাশন’।
রাজধানীর যমুনা ফিউচার পার্কের লেভেন-২ এর সাউথ কোর্টে অবস্থিত (শপ নং-২সি২১) এই ফ্যাশন হাউসটিতে যু্ক্তরাজ্যের বিখ্যাত নানা ব্র্যান্ডের সালোয়ার-কামিজ, জাম্প স্যুট, লেডিস ব্যাগ, জুতা, পারফিউম, ভারতের বিখ্যাত ডিজাইনারদের শাড়ি, লেহেঙ্গা, গাউন, পাঞ্জাবিসহ অনেক কিছু পাওয়া যাচ্ছে।
পোশাকের ক্ষেত্রে হায়া ফ্যাশন হাউজে পাওয়া যাচ্ছে ইউরোপের খ্যাতনামা ব্র্যান্ডের পোশাক ছাড়াও ভারতের বিখ্যাত ডিজাইনার মনিশ মালহোত্রা ও সত্যপাল সব্যসাচীর ডিজাইনকৃত শাড়ি, লেহেঙ্গা, গাউন ও পাঞ্জাবি। এ ছাড়া ভারতের আরেক খ্যাতনামা ডিজাইনার সঙ্গীতার ডিজাইনকৃত শাড়ি, লেহেঙ্গা, গাউন ও পাঞ্জাবি পাওয়া যাচ্ছে শুধু হায়া ফ্যাশন হাউজে। খ্যাতনামা এই ডিজাইনার শুধু হায়া ফ্যাশনের জন্য ডিজাইন করবেন বলে জানা গেছে।
৪ সেপ্টেম্বর এই ফ্যাশন হাউজটির উদ্বোধন করেন কামরুন নাহার শেরিফ। এ সময় আরো উপস্থিত ছিলেন ড. লুৎফর রহমানসহ যমুনা গ্রুপের ঊধ্বর্তন কর্মকর্তারা।
বিশ্বমানের পোশাক সুলভমূল্যে ফ্যাশন সচেতন মানুষের কাছে পৌঁছে দেওয়াই হায়া ফ্যাশনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ফ্যাশন হাউজটির কর্মকর্তারা।