ঢাকাThursday , 3 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘরোয়া পদ্ধতিতে ব্লাকহেডস দূর

Link Copied!

skingলাইফস্টাইল ডেস্ক : রোদ বৃষ্টির দোলাচলে ত্বকের অবস্থা শোচনীয়। স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বক ঘেমে তৈলাক্ত হয় সহজে। তাই ত্বকেও দেখা দেয় ব্লাকহেডসের মতো সমস্যা। ত্বক থেকে এসব না তাড়াতে পারলে দুদিনেই কালো হয়ে বিশ্রী দেখায়। তাই ঘরোয়া পদ্ধতিতে দূর করুন ব্লাকহেডসের সমস্যা। ত্বকে ফিয়ে আনুন লাবণ্যতা। সেজন্য-
– তাজা পুদিনা পাতার রস, হলুদের গুঁড়া বা বাটা হলুদ দিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট আক্রান্ত স্থান গুলোতে লাগিয়ে রাখুন দশ মিনিট। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।
– হলুদ, চন্দনের গুঁড়ো এবং কাঁচা দুধ দিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট আক্রান্ত স্থানে মাখিয়ে ১০ মিনিট রাখুন। এবার পানি দিয়ে ধুয়ে নিন।
– মুখে ও আক্রান্ত এলাকায় ভালো করে মধু মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই মধু ত্বককে হাইড্রেট রাখে ও লোমকূপ সংকুচিত রাখে। ফলে ব্ল্যাক হেডস নিয়াময় হয়, নতুন ব্ল্যাকহেডস হয় না। এবার আপনি পান নরম ও কোমল ত্বক।