ঢাকাSaturday , 29 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যেসব সবজি আপনার কিডনি সুস্থ রাখবে

Link Copied!

liverস্বাস্থ্য ডেস্ক : আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ কিডনি। এটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আজকাল অধিকাংশ লোক কিডনিতে পাথর জমা বা অন্যান্য অসুখে ভুগছেন। স্বাস্থ্যসম্মত খাবার, প্রচুর পানি পান, নিয়মিত ব্যায়াম, নিয়ন্ত্রিত ওজন আমাদের কিডনিকে সুস্থ রাখে। জেনে নিন কী কী সবজি খেলে আপনার কিডনি থাকবে সুস্থ।
বাঁধাকপি
বাঁধাকপি কিডনি সুস্থতায় খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে এবং সি থাকে। বাঁধাকপি ক্যানসার প্রতিরোধ দারুণ ভূমিকা রাখে এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখে।
ফুলকপি
কিডনি সহায়ক খাবার হিসেবে ফুলকপি খুবই পরিচিত একটি সবজি। ফুলকপিতে থাকা আঁশ ডায়াবেটিস এবং হার্টের সমস্যা প্রতিরোধ করে।
রসুন
রসুন অ্যান্টিঅক্সিডেনট হিসেবে কাজ করে এবং কিডনি প্রদাহ থেকে রক্ষা করে। এছাড়া রসুন রক্তে কোলেস্টেরলের মাত্রাও ঠিক রাখে।
গাজর     
গাজর উচ্চরক্তচাপ কমায় এবং কিডনিকে সুস্থ রাখে। গাজর ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে যা কিডনি রোগের জন্যে অনেকাংশে দায়ি।
পেঁয়াজ
পেঁয়াজ কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। কিডনির পাথর হওয়া থেকেও রক্ষা করে পেঁয়াজ।
মূলা
মূলাতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। কিডনিতে জমা ক্ষতিকারক টক্সিনকে বের করে আনে মূলা। এছাড়াও কিডনিকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
কুমড়া
কুমড়ার বিচিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেনট, ভিটামিন এবং খনিজ লবণ। কুমড়া কিডনিতে পাথর হওয়া থেকে রক্ষা করে এবং কিডনিকে সুস্থ রাখে।
শিম
শিমে রয়েছে কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করার অভাবনীয় গুণ। শিমে কোলেস্টেরলের পরিমাণ কম এবং রয়েছে আঁশ, যা হৃদপিণ্ডকে সুস্থ রাখে। এছাড়া শিম রক্তে চিনির মাত্রা ঠিক রাখে।