ঢাকাSaturday , 29 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুগ ডালের নকশি পিঠা

Link Copied!

pithaলাইফস্টাইল ডেস্ক : পিঠা পায়েশ বাঙালির রসনা বিলাসের অন্যতম সঙ্গী। বিশেষভাবে অতিথি আপ্যায়নে সেই বিলাসিতা পায় নতুন রূপ। পিঠা তৈরিতে আমাদের মেয়েদের যত শিল্প নৈপূণ্য আছে তার সবটুকু প্রমাণ করা চায়। এসব পিঠা যেমন দৃষ্টিনন্দন তেমন আবার খেতে মজাদার। এমনি এক পিঠা মুগ ডালের নকশি পিঠা। আসুন শিখে নেয়া যাক।
যা যা লাগবে
ব্লেন্ড করা মুগ ডাল আধা কাপ, আতপ চালের গুঁড়া ২ কাপ, দুধ ১ কাপ, পানি আধা কাপ, এলাচ গুঁড়া সামান্য, ঘি ১ টেবিল-চামচ, তেল ২ কাপ।
সিরার জন্য
চিনি ১ কাপ, পানি ১ কাপ, দারুচিনি ৩ টুকরা, এলাচ গুঁড়া অল্প, দুধ ২ টেবিল চামচ, গোলাপ পানি ১ টেবিল চামচ।
যেভাবে করবেন
মিহি ডাল, দুধ ও পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এলাচ গুঁড়া আর চালের গুঁড়া দিয়ে দুই থেকে তিন মিনিট মৃদু আঁচে ভালোভাবে নাড়তে হবে। ঠাণ্ডা হলে হাতে ঘি নিয়ে খামির নরম করে মেখে নিতে হবে। প্রয়োজনে পানি দিয়েও মাখতে পারেন। তারপর যেকোনো ছাঁচে বা হাত দিয়ে নকশি করে পিঠা বানাতে হবে।
অপরদিকে চিনি ও পানি চুলায় দিয়ে ফুটে উঠলে দুই টেবিল চামচ দুধ, এলাচ ও দারুচিনি দিয়ে সিরা তৈরি করতে হবে। এখন পিঠা ভেজে গরম গরম সিরায় ভিজিয়ে ওপরে গোলাপজল ছিটিয়ে দিন। ঠাণ্ডা হলে বা ফ্রিজে কিছুক্ষণ রেখে পরিবেশন করুন খেতে মাজাদার মুগডালের নকশি পিঠা।